Posts

ফরাসী দার্শনিক বাদিউ এর ছোট একটা ইন্টারভিউ এবং অনেক কিছু পাওয়া।

Image
[ Alain Badiou is a French philosopher, formerly chair of Philosophy at the École normale supérieure and founder of the faculty of Philosophy of the Université de Paris VIII with Gilles Deleuze, Michel Foucault and Jean-François Lyotard. ] থমাসঃ- সান্স পাপাইদের ঘটনা সম্ভবত আপনার সমসাময়িক রাজনৈতিক ঘটনায় সবচেয়ে বেশি উদ্ধৃত উদাহরণ। তাদের সংগ্রাম বর্তমান সময়কালে রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন আপনার কাজের মধ্যে সান্স পাপাইদের গুরুত্ব এতোটা ফুটে উঠেছে এবং সেই সাথে সমসাময়িক রাজনীতিতেও ? বাদিউঃ- দেখুন, আমার অবস্থান এখনও ক্লাসিক্যালঃ মার্ক্সীয় বিবেচনায় প্রলেতারিয়েত শ্রেণী গুরুত্ব পেয়েছে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এবং যারা এখনও একত্রিত হতে পারেনি বড় শহরগুলোতে তাদের শ্রমমূল্য নির্ধারণী বিদ্রোহের জন্যে যেখানে বিদ্রোহ একটি কঠিন আকারে দাঁড়াতে পারেনি । আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এই প্রলেতারিয়াত শ্রেণী কিন্তু অভিবাসী শ্রেণী (যারা গ্রাম থেকে শহরের দিকে এসেছে) এবং একই সাথে এরা অনিবন্ধিত শ্রেণী (সান্স পাপাইয়া)।শহরে বসবাসের অধিকারের জন্যে “শ্রমিকের পুস্তিকা” নামক একট...

"Biopolitics" বিষয়টা কি আর কেমন?

Image
বায়োপলিটিক্সের 'বায়ো' শব্দটা দিয়ে জৈবিক ধারণাকে সরাসরি নির্দেশ করে না। অনেকের মধ্যে বায়োলজিক্যাল ধারণা চলে আসে যখনই বায়োপলিটিক্সের কথা বলা হয়। মূলত এখানে বায়োপলিটিক্সের 'বায়ো' শব্দটা দ্বারা 'জৈবিক' ধারণাকে কিছুটা সংকোচিত করে রাজনৈতিক ধারণার জন্ম দেয়। জীবন সম্পর্কে বৈজ্ঞানিক প্রতিচ্ছবি রাজনীতির সাথে মিলিত হওয়ার পরে বায়োপলিটিক্সের উদ্ভব হয়েছিল। বায়োপলিটিক্স অর্থ এমন সরকার যা বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে একটি নিয়মতান্ত্রিক গণনা হিসাবে মানুষের জীবনকে বিবেচনা করে,কাজে লাগায়, বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা নিয়ন্ত্রণ করে। বায়োপলিটিক্যাল যুগের শুরু হবার আগে, মধ্যযুগীয় এবং আধুনিক যুগে শাসকরা এই প্রক্রিয়ায় রাজনীতির কল্পনাও করেননি। রাজতন্ত্রের যুগে বাদশাহরা কেবলমাত্র ব্যতিক্রমী কর আদায় করতেন এবং জরিপ চালিয়েছিলেন, মাঝে মাঝে জণসাধারণকে তাদের পক্ষে লড়াই করার জন্য ডেকেছিলেন, এবং যখন তারা(জণসাধারণ) অসন্তুষ্ট হন তখন মাঝে মাঝে তাদের হত্যা করে। জণসাধারণের অসন্তুষ্টতা রাজা বাদশাহ এর মধ্যে ভয়ের জন্ম দিতো বলে খতম করে ফেলতেন। এই জাতীয় নিয়মের কোনও বিজ্ঞান ছিল না, কেবল নিষ...

মিশেল ফুকোঃ জ্ঞান,শৃঙ্খলা এবং ক্ষমতা

Image
মিশেল ফুকোঃ জ্ঞান,শৃঙ্খলা এবং ক্ষমতা বর্তমানে পাশ্চাত্য সমাজে সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে মিশেল ফুকো যেন এক শক্তিশালী ভাবাদর্শের নাম। মিশেল ফুকোকে পাঠ করা এবং সেই সাথে বিবেচনা করার অর্থ হলো নতুন করে সমাজ,ক্ষমতা,জ্ঞান ও ইতিহাসকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পাঠ করা। ফুকোর রচনা নির্ভরশীল হয়ে উঠে রাজনীতি-অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার নিরিখে। ফুকোর সময়কালে আরেক প্রভাবশালী ব্যক্তি জাঁক দেরিদা ছিলেন তার অন্যতম প্রতিদ্বন্দী, ফুকো ষাটের দশকে স্ট্রাকচারালিস্ট আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন,যদিও পরবর্তী সময়কালে তিনি সেই গোষ্ঠীর আর অন্তর্ভুক্ত ছিলেন না। আমার বর্তমানের লেখাটি মূলত ফুকোর সামগ্রিক ভাবাদর্শগত জায়গাকে উন্মোচন করার প্রক্রিয়ায় উদ্বুদ্ধ হয়েছে। সেই আলোচনা নিম্নে ব্যক্ত হলো  বিংশ শতাব্দীর ফরাসি দর্শনশাস্ত্রে মিশেল ফুকো সর্বাপেক্ষা আলোচিত,আলোড়ন জাগানো এক চিন্তাশীল ব্যক্তি।উত্তর আধুনিক চিন্তাধারা,সাহিত্যতাত্ত্বিক ও রাজনৈতিক প্রগতির ধারক বাহক হিসেবে ফুকো অধিক পরিচিত। জ্য পল সাত্রে,আলবেয়ার কামু,জাঁক দেরিদা ও জাঁক লাকা এর সাথে তার ভাবনাচিন্তা ও লেখাপত্র ফরাসি পন্ডিত মহলকে নাড়ি...

জটিল রাজনৈতিক চলচ্চিত্রের উত্থান (১৯৬০ থেকে ১৯৭০ সাল)।প্রসঙ্গঃ- আর্জেন্টিনা। (পর্ব-২)

Image
Argentina:Third Cinema ১৯৫০ সালের দিকে আর্জেন্টাইন বিখ্যাত ডকুমেন্টারিস্ট ফার্নান্দো বিরে তৈরি করেছেন জটিল ও বাস্তবধর্মী মুভমেন্ট, যাকে বল হয় তৃতীয় বিশ্বের চলচ্চিত্রের তত্ত্ব অনুসারে, "Cinema of Discovery"। এর আগমণ অনেকটাই ইউরোপের রেনেসাঁর আমলের "Age of Discovery" বলেও ধরে নিতে পারেন। যাই হোক, এই চিন্তা তৎকালীন দক্ষিণ আমেরিকার কাছে অত্যাধিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠে। বলা যায় এটি হলো ল্যাটিন আমেরিকার নতুন আর্ট সিনেমার মুভমেন্ট। ১৯৬০ সালের আগে আর্জেন্টিনার মতো রাষ্ট্রে সামাজিক আবহাওয়া ও চিন্তার পরিবর্তন সাধিত হলে সেখানে Nueva Ola or New Wave এর প্রাদুর্ভাব লক্ষণীয়, যা বুয়েন্স আয়ার্সের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপকতর পরিচিতি ও আস্থাও লাভ করে,তরুণদের সংখ্যাও দীর্ঘায়িত হয় যারা র‍্যাডিক্যাল চিন্তার বাহিরে চিন্তা করা শুরু করে। এই নিউ ওয়েভ মূলত ফরাসী নব্য তরঙ্গ বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ নামেই বেশ পরিচিত। এটি বেশ দীর্ঘ আলাপ বলে অন্য সময় বিস্তারিত লিখবো। কিন্তু আর্জেন্টিনা বেশিদিন এই ধারায় টিকে থাকতে পারেনি, ১৯৬০ এর শেষের দিকে এসে আর্জেন্টিনা যে গুরুত্বপূর্ণ মুভমেন্ট শুরু করে তা ...

জটিল রাজনৈতিক চলচ্চিত্রের উত্থান (১৯৬০ থেকে ১৯৭০ সাল)- তাত্ত্বিক ও ঐতিহাসিক পর্যালোচনা। (পর্ব-১)

Image
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে ১৯৬০ সাল পর্যন্তও পশ্চিমা পরাশক্তি আমেরিকা ও পূবের বলিষ্ঠ সোভিয়েত  এর মধ্যকার দ্বন্দ্ব নিরসন কোনোভাবেই এক টেবিলে বসে সমাধান করা সম্ভব হচ্ছিলো না। পৃথিবী সেই সময় দেখেছে "বাইপোলার" (দ্বিমেরুকরণের) রাজনীতি। ১৯৬০ এর সালটি আরো গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে পৃথিবীর বুকে আরো নতুন রাষ্ট্রের জন্ম হয় অনেকগুলো, উপনিবেশের প্রত্যাখ্যান ও সেই সাথে উপনিবেশকদের প্রস্থান, সার্বভৌমত্বের জন্য বিদ্রোহ ও বিপ্লব সংঘটিত হয়। ফলে "Third Worldism" এর উৎপত্তি হয়। এভাবে সেই রাষ্ট্র যে শুধু সত্য স্বাধীনতাই পেল তা নয়, ইতিহাসের পথ পরিক্রমায় সে নিজেকে ধারাবাহিক বৈষম্য-নিগ্রীহিত ও নিপীড়নের মধ্যে আবিষ্কার করেছে। অর্থনৈতিক উন্নতি সাধন এই রাষ্ট্রগুলির প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতার পর পরই। পূর্ব ও পশ্চিম এই দুই ক্যাটাগরিতে পৃথিবী আরো আলাদা হয়ে গেল। স্বাধীনতা পরবর্তী তবুও অনেক সমস্যাই জটিল আকার ধারণ করেছে। কিউবা,ভিয়েতনাম ও মধ্য প্রাচ্যে রাজনৈতিক চাপ, স্বৈরশাসন, বিদেশী কূটনৈতিক চাপ। যার ফলে সৃষ্টি হয় গৃহযুদ্ধ,জাতিগত দ্বন্দ্ব, রাজনৈতিক...

১৯ শতকে বাংলায় সমাজ সংস্করণ এবং ধর্ম সংস্কার

Image
১৯ শতকে বাংলার সমাজ এবং ধর্ম সংস্করণের জন্য অনেক পদক্ষেপ নেয়া হয় যেমন রাজা রামমোহনের ব্রাক্ষ্ম সমাজ , ইয়াং বেঙ্গল দল , হিন্দু ও মুসলিম কলেজ প্রতিষ্ঠা , ঈশ্বরচন্দ্রের এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সংস্কার আন্দলন ইত্যাদি । কিন্তু এই আন্দোলন গুলো কি সেই সম্পর্কে আলোচনা করার আগে হুট করেই কেন ১৯শতকে এই আন্দোলনগুলো সব একসাথে শুরু হয় সেটা নিয়ে আলোচনা করাটা জরুরী । এজন্য আমাদের একেবারে প্রাচীন আমল থেকে শুরু করতে হবে আলোচনাটি । বাংলার ইতিহাস দেখলেই বোঝা যায় প্রাচীন আমলে যেই রাজারা ছিলেন সবাই মোটামুটি হিন্দু কিংবা বৌদ্ধ ছিলেন । যদি আমরা চন্দ্রগুপ্ত মোর্যের মোর্য বংশের দিকে তাকাই তাহলে দেখবো যে এই বংশের রাজারা প্রথমে হিন্দু থাকলেও পরে সম্রাট অশোকের সময় বোদ্ধ হয় । এরপরই আসলে হিন্দু এবং বোদ্ধ রাজারা বাংলায় শাসন করলেও মুসলিম বা খ্রিষ্টান কোনো রাজা ছিলো না । শুধু এই চারটি ধর্মের কথা বলছি কারণ জৈন ধর্মের তেমন কোনো ভুমিকা আসলে আমরা দেখতে পারি ন...